ছবি: সংগৃহীত
অপরাধ

শুটারগান-গুলিসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওয়ান শুটারগান-গুলিসহ ৩ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২) বেগমগঞ্জ উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে, একই উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।

আরও পড়ুন: ভারী বৃষ্টি, পাহাড় ধসের আশঙ্কা

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে শহিদ নামে এক সন্ত্রাসীকে আটক করে তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেটে গুলি পায় পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত কার্তুজসহ মোট ২ রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান পলাতক আসামি জাবেদ তার কাছে রেখেছে। এক রাউন্ড গুলি তার পরিচিত মোরশেদের কাছে নিরাপদে রাখার জন্য সে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: ঢাকায় টিকফা বৈঠক আজ

তার দেয়া তথ্যমতে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রাম থেকে অপর দুই আসামিকে আটক করা হয়। পরে সন্ত্রাসী আশিকের শয়ন কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান ও রাউন্ড গুলি জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র রেখেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা