ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ২ ট্রেনের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুন : রমজানে অত্যাচার যেন না হয়

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাত ৩টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের পূর্ব দিকের ভুর্সকোটেন নামক একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রাবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি বগি ছিটকে পাশের মাঠে পড়ে যায়। এছাড়া অপর একটি বগিতে অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, ট্রেনটি ৫০ জন যাত্রী নিয়ে লেদেন সিটি থেকে ব্যস্ত শহর হেগের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : বঙ্গবাজারে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে কী করণে এ দুর্ঘটনা ঘটল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রেললাইনের পাশে উল্টে পড়ে আছে বগি। এছাড়া রাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিতে কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে চলবে পরীক্ষামূলক ট্রেন

এদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রেললাইনে নির্মাণ সামগ্রী রাখা ছিল। ঐ নির্মাণ সামগ্রীর সাথেই যাত্রীবাহী ট্রেনের ধাক্কা লেগেছে।

বার্তাসংস্থা এএনপির বরাতে রয়টার্স জানায়, সংঘর্ষের পর পর ট্রেনের প্রথম বগি পাশের একটি মাঠে ছিটকে পড়ে। দ্বিতীয় বগিটি এর পাশেই ছিল। ট্রেনটির শেষ মাথার একটি বগিতে আগুন লেগে যায়। পরবর্তীতে আগুন নেভানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা