ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গ্রেফতার হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : আলোচিত-সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের দায়েরকৃত একটি মামলায় মঙ্গলবার (২০ মার্চ) গ্রেফতার হতে পারেন তিনি।

আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

শনিবার (১৮ মার্চ) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই মন্তব্যের জবাব দেননি জেলা অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র।

আরও পড়ুন : ফেসবুকে ফিরলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট কোনো প্রমাণ হাজির করা ছাড়াই বলেছেন, ম্যানহাটনের জেলা অ্যাটর্নির অফিস থেকে ‘অবৈধভাবে ফাঁস হওয়া তথ্য’ ইঙ্গিত দিয়েছে যে তাকে গ্রেফতার করা হবে।

তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে তা বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন : নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

প্রসঙ্গত, ২০০৬ সালে একটি হোটেল কক্ষে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ড্যানিয়েল এ বিষয়ে মুখ খুললে ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে রফা করেছিলেন ট্রাম্প।

আরও পড়ুন : সেই পাইলটদের পুরস্কৃত করল রাশিয়া

চলতি মাসের শুরুতে গ্র্যান্ড জুরির কাছে এ সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করতে শুরু করে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা