আন্তর্জাতিক

ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : তোষাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতের উদ্দেশ্যে নিজ বাড়ি জামান পার্ক থেকে বের হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তখনই তার বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ।

আরও পড়ুন : মাহিয়া মাহি কারাগারে

শনিবার (১৮ মার্চ) ইমরান খানের লাহোরের বাসভবনে হানা দিয়েছে পুলিশ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) পুলিশের হানা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পিটিআই কর্মীদের বাধা উপেক্ষা করে ইমরান খানের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ছেন পুলিশ সদস্যরা।

সেখানে দেখা যায়, তার বাড়ির আঙ্গিনায় থাকা নেতা-কর্মীদের পেটাচ্ছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেছেন ইমরান খান। সেখানে তিনি লিখেছেন, ‘আমার জামান পার্কের বাড়িতে পুলিশ হামলা চালিয়েছে, যখন বাড়িতে শুধুমাত্র বুশরা বিবি একা ছিলেন। কোন আইনের ভিত্তিতে তারা এটি করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ। যার মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তোষাখানা মামলায় হাজিরা না দেওয়ায় এর আগে দুইবার ইমরান খানকে আটক করতে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসে।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে পাওয়া উপহারগুলো রাষ্ট্রীয় কোষাগার তোষাখানা থেকে নিয়ে সেগুলো বিক্রি করেছেন তিনি। তবে ইমরান এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। এ অভিযোগের ভিত্তিতে দেশটির নির্বাচন কমিশন তার বিরুদ্ধে তোষাখানা মামলা করে।

আদালতে উপস্থিত না হওয়ায় গত ফেব্রুয়ারিতে ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসলামাবাদের দায়রা আদালত। কিন্তু গতকাল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ১৮ মার্চ পর্যন্ত পরোয়ানা স্থগিত করেন।

আরও পড়ুন : আমি সব কিছু জানি না, শুনেছি

ইমরানের দাবি বর্তমান সরকার তাকে গ্রেফতার করতে চায়, যেন আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা