ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারিকৃত অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং

শুক্রবার (১৭ মার্চ) এই পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সাবেক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং রাজধানীর পুলিশকে নির্দেশ দিয়েছেন আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক।

গত রোববার (১২ মার্চ) ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে পুলিশ ফেরত আসে।

আরও পড়ুন : ভারতের হয়দারাবাদে অগ্নিকাণ্ড, নিহত ৬

মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার (১৫ মার্চ) পুলিশ দুই দফায় ইমরানের বাড়িতে যায়। পিটিআইয়ের সমর্থকদের বাঁধার মুখে দুদিনই পুলিশকে ফিরে আসতে হয়।

ইমরানের বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করা হলে আদালত শুক্রবার শুনানির দিন ধার্য্য করেছিলেন।

শুক্রবার শুনানির সময় ইমরানের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের একটি অঙ্গীকারনামা জমা দেন। এতে বলা হয়েছে, পিটিআই প্রধান ১৮ মার্চ আদালতে হাজির হবেন।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

আদালত সতর্ক করে দিয়ে বলেছে, ইমরান দাখিল করা অঙ্গীকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, তোশাখানা মামলায় গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা