সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি জ্বলানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

দেশটির স্থানীয় কর্মকর্তারা জানায়, উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় শুক্রবার আগুন ছড়িয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ২৬০ জন দমকলকর্মী এবং ৫২টি দমকল ইঞ্জিন।

জাকার্তার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান সত্রিয়াদি গুনাওয়ান বলেছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং এরপর দ্রুত আবাসিক ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের জখম গুরুতর।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

আবাসিক এলাকাটিতে বসবাসকারী লোকজনকে এখনো সরানো হচ্ছে। তাদেরকে কাছাকাছি একটি গ্রামের হল ও মসজিদে রাখা হচ্ছে বলে জানান গুনাওয়ান।

কোম্পানির এরিয়া ম্যানেজার ইকো ক্রিস্তিয়াওয়ান বলেন, ঝড়ো বজ্রপাতের কারণে ডিপোর পাইপলাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এই আগুনের কারণে দেশের জ্বালানি তেলের সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: বৈঠকে মোমেন-জয়শঙ্কর!

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ সরবরাহ করা হয় এই ডিপো থেকে। তবে আগুনের কারণে তেল-গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন ক্রিস্টিয়াওয়ান।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ব কোম্পানি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এরিক থোহির এক শোকবার্তায় অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পাশপাশি আগুনের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা