রাসায়নিক বিপর্যয়েই বিস্ফোরণ বেইরুতে
আন্তর্জাতিক

রাসায়নিক বিপর্যয়েই বিস্ফোরণ বৈরুতে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধে এত ভয়াবহ বিস্ফোরণ দেখেনি লেবাননের রাজধানী। এর আগেও বহু মৃত্যুর সাক্ষী থেকেছে বৈরুত। কিন্তু একসঙ্গে এত রক্তাক্ত মুখ বহু বছর দেখেনি এই শহর। বৈরুতের রাজপথ আজ কার্যত ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে।

অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুঁড়িয়ে যাওয়া ঘরবাড়ি আর রক্তের দাগ। গতকালই সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে, মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আজ সেই সংখ্যাই বেড়ে হয়েছে অন্তত ১৩৫। আহত প্রায় পাঁচ হাজার মানুষ। মৃত্যু যে আরও বাড়বে, তা আগে থেকেই জানিয়ে রেখেছে হাসপাতালগুলি।

গতকাল বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল বৈরুতের বন্দর সংলগ্ন এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ২০০ কিলোমিটার দূরে সাইপ্রাসের মানুষও কাল সেই ভয়ানক শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথমে দেখা গিয়েছে, ভয়ঙ্কর শব্দে কিছু একটা ফাটতেই ছাই রঙা ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশ। মুহূর্তে সেই ধোঁয়া রং পাল্টে কমলা হয়ে যাচ্ছে। বিস্ফোরণের জেরে প্রথমে কাঁপতে শুরু করে আশপাশের বাড়ি দরজা-জানালা। তারপরের কয়েক মিনিটে প্রচুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। বাদ পড়েনি বহুতল ভবনও। ঝনঝনিয়ে ভেঙে পড়েছে দূর-দূরান্তের বাড়িঘর-দোকানের কাঁচ। বন্দর সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা প্রচুর গাড়িও দুমড়ে মুচড়ে গিয়েছে।

প্রথমে সন্ত্রাসবাদী হামলার কথা মনে করা হলেও দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মোহাম্মদ ফাহমি আজ রাসায়নিক দুর্ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্দর চত্বরের একটি গুদামঘরে প্রায় ২৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট জমা করা ছিল ২০১৪ সাল থেকে। জর্জিয়া থেকে মোজাম্বিকগামী একটি জাহাজ আইনি জটিলতায় বৈরুতে আটকে পড়েছিল, সেই জাহাজেই ছিল এত রাসায়নিক।

কোনও ভাবে সেই গুদামে আগুন লেগে যায়। যার পরিণতি এই ভয়াবহ বিস্ফোরণ। রাসায়নিক বিশেষজ্ঞেরাও প্রায় একই কথা বলেছেন। তাদের অবশ্য দাবি, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে আশপাশে কোথাও মজুত রাখা বাজির একসঙ্গে বিস্ফোরণ হয়। প্রথম বার ধোঁয়া বেরোনোর পরে আগুনের যে ফুলকি আর শোঁ শোঁ শব্দ কাল পাওয়া গিয়েছিল, তা বাজি ছাড়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

আর্থিক মন্দায় বিধ্বস্ত লেবানন এখন নতুন সঙ্কটের মুখে দাঁড়িয়ে। গত এক বছর ধরেই অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মানুষ। তার উপরে কালকের বিস্ফোরণে প্রায় ২ লক্ষ মানুষ গৃহহীন। করোনা সংক্রমণের জন্য হাসপাতালগুলি উপচে পড়ছিল। সেই সঙ্গে হাজার হাজার মানুষ কাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৈরুত বন্দর ছিন্নভিন্ন হয়ে যাওয়া খাদ্যসামগ্রী আমদানি নিয়েও চিন্তা রয়েছে। যে শস্যভাণ্ডারে অধিকাংশ খাদ্যশস্য মজুত থাকে, সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে। গত কয়েক বছরের গৃহযুদ্ধে এক লক্ষেরও বেশি সিরীয় নাগরিক এখন এ দেশে আশ্রিত। ফলে চিকিৎসার সঙ্গে সঙ্গে খাদ্যসঙ্কটে পড়ার আশঙ্কাও রয়েছে।

এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলি। আগামী কালই বৈরুত গিয়ে পরিস্থিতি নিজের চোখে দেখবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা