আন্তর্জাতিক

পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে। নিহত শিক্ষার্থীর নাম সাইদ ফয়সাল।

আরও পড়ুন : দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামে ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত ফয়সালের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বাস করেন।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারালো ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়েছিলো।

কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন একজন পুলিশ কর্মকর্তা গুলি চালান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, 'আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।'

আরও পড়ুন : সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা