পবিত্র আল-আকসা মসজিদ
আন্তর্জাতিক

আল-আকসায় সংঘাতের আশঙ্কা

সান নিউজ ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার-বেন-গিভির। মঙ্গলবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের পুলিশ হবে স্মার্ট

হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার সকালে ব্যাপক নিরাপত্তা নিয়ে ইতামার-বেন-গিভির আল-আকসা চত্বরে আসেন। ফিলিস্তিনিরা তার এ সফরকে উসকানিমূলক অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

তারা বলছে, এ উসকানির ফলাফল খারাপ হতে পারে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হুমকি দিয়েছিল, ইতামার-বেন-গিভির আল-আকসায় আসলে এটি ‘সীমা লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: ১১৫ পুলিশ কর্মকর্তা পদক পেলেন

তবে বেন-গিভিরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, ‘হামাসের হুমকির কাছে আমাদের সরকার মাথা নত করবে না।’ এদিকে ইসরায়েলের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ স্বয়ং সতর্কতা দিয়েছিলেন, বেন-গিভিরের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করবে।

পবিত্র নগরী মক্কা ও মদিনার পর আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। চুক্তি অনুযায়ী, আল-আকসায় শুধুমাত্র মুসলিমরা ইবাদত করতে পারবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে জোর করে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনা করার সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে অবৈধ ইসরায়েলি দখলদাররা।

এছাড়া আল-আকসার পাশে নিজেদের উপাসনালয়ও বানাতে চায় তারা। ফিলিস্তিনিদের ভয়, এর মাধ্যমে তাদের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করতে চাইছে ইসরায়েলিরা। উগ্রপন্থী বেন-গিভির আল-আকসা চত্বরে উপাসনা করেছেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা