আন্তর্জাতিক

বড় দিনে পোপের বার্তা 

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন উপলক্ষে বিশ্ববাসীকে বার্তা দিতে গিয়ে ক্ষমতা ও সম্পদলোভীদের তীব্র সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে ‘সম্পদ ও ক্ষমতার জন্য মানুষের ক্ষুধার’ নিন্দা জানান তিনি।

আরও পড়ুন: জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

বড়দিনের প্রাক্কালে শনিবার(২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় ইউক্রেইন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

বিবিসি বলছে, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শনিবার ভাষণ দেন তিনি। এদিন হুইলচেয়ারে গির্জায় প্রবেশ করেন ৮৬ বছর বয়সী ফ্রান্সিস। শনিবার সন্ধ্যার ওই সময়টির বেশিরভাগই তিনি বেদীর কাছেই বসেছিলেন।

পোপ ফ্রান্সিস বলেন, যখন প্রাণীদেরও তাদের খোয়াড়ে খাবার দেওয়া হচ্ছে, সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী আর পুরুষেরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেইনে পুরাদমে সামরিক অভিযান শুরু করল, তখন ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেইনের অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে ‘গা বাঁচানো’ মন্তব্য করেছেন।

আরও পড়ুন: মরদেহের সারি চীনের শ্মশানে

গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, এই যুদ্ধে হয়ত কোনোভাবে “উসকানি ছিল, কিংবা ঠেকানোর চেষ্টা হয়নি।” তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসাবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছিলেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা