পাকিস্তান
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

বুধবার (৩০ নভেম্বর) কোয়েটার বালেলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক গোলাম আজফার মাহেসার জানান, যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুন: কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

জিও নিউজ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। সাহায্য চাওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটেরও।

ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে ডিআইজি জানিয়েছেন, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাড়িটি খাদে পড়ে গেলে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এছাড়া আরও ২০ পুলিশ সদস্য ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান

তিনি জানিয়েছেন, বিস্ফোরণে পুলিশের ট্রাক ও পাশে থাকা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ২০ থেকে ২৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি আজফার।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আরিফ আলভি। ঘটনার দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন শাহবাজ। এছাড়া, হামলায় নিহতদের পরকালে শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট আলভি।

আরও পড়ুন: দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

এদিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটি সরকারের সাথে যুদ্ধবিরতি প্রত্যাহার করার এবং তার যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর জন্য বলার একদিন পরে বুধবার বিস্ফোরণটি ঘটে।

এর আগেও জঙ্গি গোষ্ঠীটি দেশটিতে পোলিও টিকাদান দলগুলির ওপর হামলা চালিয়েছে। তাই সরকার পোলিও টিকাদান কর্মসূচিতে পুলিশি সহায়তা প্রদান করে আসছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা