যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাশিয়া
আন্তর্জাতিক

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনীর বিরুদ্ধে 'পদ্ধতিগত' যুদ্ধাপরাধের অভিযোগ এনে বলেন, নির্যাতনের ধরন দেখে বোঝা যাচ্ছে, ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায়ের নেতারা এ সম্পর্কে জানেন এবং তা সমর্থন করেন।

আরও পড়ুন : এবার নিয়োগ দেবে টুইটার

অভিযোগটির পক্ষে কোনো প্রমাণ নেই এবং এতে ইউক্রেনীয় নৃশংসতার কথা উপেক্ষা করা হচ্ছে বলে দাবি করছে রাশিয়া।

সোমবার (২১ নভেম্বর) স্টেট ডিপার্টমেন্টে এক বিবৃতিতে গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত বেথ ভ্যান শ্যাক বলেন, বেসরকারী সংস্থা, মিডিয়া এবং যুদ্ধাপরাধের নিবেদিত তদন্তকারীদের দ্বারা সংগৃহীত তথ্যে রাশিয়ার যুদ্ধাপরাধের ব্যাপক প্রমাণ রয়েছে।

ভ্যান শ্যাক বর্তমান যুদ্ধাপরাধগুলো নথিবদ্ধ করা এবং সর্বশেষে আন্তর্জাতিক অপরাধ আদালত বা অন্যান্য উপযুক্তস্থলে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের বিভিন্ন প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন : ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

তিনি বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন জাতিসংঘের সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন, এবং আমাদের কাছে পাহাড় সমান প্রমাণ রয়েছে যে রাশিয়ার বাহিনী মোতায়েনকৃত প্রতিটি অঞ্চলে তাদের আগ্রাসন সংঘটিত পদ্ধতিগত যুদ্ধাপরাধের সাথে জড়িত।

এর মধ্যে রয়েছে বেসামরিক জনগণের উপর এবং বেসামরিক অবকাঠামোগুলোতে ইচ্ছাকৃত, নির্বিচার এবং অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ। আমরা বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীদের হেফাজতের অপব্যবহার এবং এই অপরাধগুলো ধামাচাপা দেয়ার প্রচেষ্টাও দেখছি।'

আরও পড়ুন : দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

তিনি আরও বলেন, এই নৃশংসতা কোনো দুর্বৃত্ত ইউনিট বা ব্যক্তির একক সিদ্ধান্তে নয় বরং তাতে রাশিয়ার পুরো বাহিনীই জড়িত, সেটা এর ধরন দেখলেই বোঝা যায়। বিশেষ করে 'ফিল্টারেশন' ক্যাম্পগুলির কথা উল্লেখ করে তিনি ক্রেমলিনের সরাসরি সমর্থনের ইঙ্গিত দেন।

ভ্যান শ্যাকের এই মন্তব্য একই সময়ে এসেছে যখন রাশিয়ান সূত্রগুলো দাবি করছে যে ইউক্রেনীয় বাহিনী কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের প্রমাণ তাদের কাছে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আইনের মান নির্ধারণের ব্যাপারে সব সময়ে সমর্থন জানায়নি। তবে এ ক্ষেত্রে বাইডেন প্রশাসন চলমান কিছু তদন্তকে সক্রিয়ভাবে সমর্থন করছে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতা।

আরও পড়ুন : তুরস্ক ও মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস ফেসবুকে পোস্টে বিবৃতিতে জানায়, 'ইউক্রেনীয় নব্য-নাৎসিদের হাতে আটক রুশ সামরিক কর্মীদের হত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ বিচারের বিষয়ে আমাদের বক্তব্য আমরা বিশেষ দূত বেথের [ভ্যান শ্যাক] কাছে জানিয়েছি।

ওই কর্মকর্তা আমাদের নিরস্ত্র সৈন্যদের গণহত্যার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও আমেরিকান সাংবাদিকরা এই ট্র্যাজেডিকে দমিয়ে না রেখে সংশ্লিষ্ট ভিডিও উপকরণের সত্যতা নিশ্চিত করেছেন।' সূত্র : ভয়েস অব আমেরিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা