আন্তর্জাতিক

২০২৪ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ব

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চেয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

ট্রাম্পের এক সহকারী মঙ্গলবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত নথি জমা দিয়েছেন।

ফ্লোরিডার মার-এ-লাগো স্টেট থেকে ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আসে। ৭৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

এছাড়া ট্রাম্প এমন সময় আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রতিনিধি পরিষদে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রের টিভিগুলোতে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ট্রাম্প তার কয়েকশ সমর্থকের সঙ্গে একটি বলরুমে কথা বলছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, “যুক্তরাষ্ট্রকে আবারও ‘গ্রেট আমেরিকায়’ পরিণত করতে আমি আবারও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিচ্ছি। আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার বিশ্বাস বিশ্ব যুক্তরাষ্ট্রের সত্যিকারের মহিমা এখনো দেখেনি। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে উপরের দিকে আনব।”

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইওতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দিতে চলেছেন তিনি। তখনই ধারণা করা হচ্ছিল, এদিন আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার কথা জানাবেন রিপাবলিকান নেতা।

এর মধ্যে, চলতি সপ্তাহে ছিল ট্রাম্পের ছোট কন্যার বিয়ে। সেই অনুষ্ঠানেও সাবেক প্রেসিডেন্টকে খুব একটা হাসিখুশি দেখা যায়নি। বড় কোনো চিন্তা কাঁধে ভর করে রয়েছে, তাকে দেখে অনুমান করেছেন অনেকেই। অবশেষে মঙ্গলবার সেই ভার নামিয়ে দিলেন ট্রাম্প। তবে চ্যালেঞ্জ এখানে শেষ নয়, বরং শুরু।

আরও পড়ুন: ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়েই মূলত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে যাত্রা শুরু হয়ে গেছে। আর সেই গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় নাম লেখাতে অপেক্ষায় রয়েছেন বেশ কিছু রাজনীতিবিদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা