বালি যাচ্ছেন পুতিন-জিনপিং
আন্তর্জাতিক

বালি যাচ্ছেন পুতিন-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বরে বালিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জি২০ জোটের বর্তমান চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

তিনি জানান, ‘প্রেসিডেন্ট শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন।’ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের এই সম্মেলনে দুই নেতা যোগদান করবেন বলে প্রথমবারের মতো নিশ্চিত করলেন জোটের বর্তমান এই চেয়ারম্যান।

প্রতিবেদনে বলা হয়, উইদোদোর দাবি যদি সত্যি হয় তাহলে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই হতে যাচ্ছে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনেরও সেখানে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ানে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক সফর ঘিরে সৃষ্ট উত্তেজনার মাঝে এই জোটের এটাই প্রথম সম্মেলন।

করোনাভাইরাস মহামারির শুরুর দিকে সীমান্ত বন্ধ করে দেয় চীন। ২০২০ সালের জানুয়ারিতে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর শি জিনপিংও প্রথমবারের মতো চীনের বাইরে ইন্দোনেশিয়া সফর করবেন। সেই সময়ের পর শি জিনপিং গত ১ জুলাই হংকংয়ের চীনে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষে মূল ভূখণ্ড ত্যাগ করেছিলেন।

আরও পড়ুন: সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

নভেম্বরে এবারের জি২০ শীর্ষ সম্মেলন বহুল প্রতীক্ষিত হতে যাচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে মার্কিন এই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়।

তবে শীর্ষ সম্মেলনের আগে অথবা সম্মেলনের ফাঁকে বাইডেনের সাথে শি জিনপিংয়ের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কিছু গণমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা