আন্তর্জাতিক

ট্রাম্পের বিচার করতে শপথ নিলেন ১০০ আইন প্রণেতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। এর আগে বিচার প্রক্রিয়া শুরু করতে সিনেটের ১০০ আইনপ্রণেতা শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তাদেরকে শপথ বাক্য পড়ান। জুরি হিসেবে শপথ নেওয়া সিনেটরদের মধ্যে ৫৩ জন রিপাবলিকান, ৪৫ জন ডেমোক্রেট ও দুজন স্বতন্ত্র।

মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ বা হাউজ অফ রিপ্রেজেনটেটিভস থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের যে অভিযোগ আনা হয়েছ সেগুলোর বিশ্লেষণ করে এই ১০০ আইন প্রণেতাই পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল শপথের পর ট্রাম্পের কাছে সমন পাঠানোর উদ্যোগ নেন। শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ট্রাম্পকে সমনের জবাব সিনেট বিষয়ক মন্ত্রীর কাছে পাঠাতে হবে। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে জুরিদের দুই তৃতীয়াংশের ভোট লাগবে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে তার প্রতি সমর্থনটাই বেশি।

বুধবার প্রতিনিধি পরিষদে এই সংক্রান্ত এক বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়। ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা