মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস
আন্তর্জাতিক

রাশিয়া-জার্মানির গ্যাসলাইন বন্ধের হুমকি 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন উত্তেজনার মধ্যে ফের কড়া মন্তব্য করে ঘি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভ আক্রমণ করলে রাশিয়া থেকে জার্মানিতে সরাসারি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক শেষে এমন কথাই জানালেন তিনি। বিবিসি তার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ ফেব্রুয়ারি) বৈঠকে বসেন দুই নেতা। তাদের আলোচনার মূল বিষয় ছিলো ইউক্রেন ইস্যূ।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া।

মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিয়েভে হামলা হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গ্যাস সরবরাহের ওপরও আসতে পারে বন্ধের হুমকি।

বিবিসি জানিয়েছে, রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নির্মাণে ৫ বছর লেগেছে। খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার।

তবে ওই পাইপলাইন এখনও চালু করা হয়নি, কারণ নভেম্বরে জার্মানির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এটা জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা অনুমোদন দেয়নি।

সোমবার এই নর্ড স্ট্রিম ২ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন জানান, রাশিয়া যদি অভিযান চালায় , তাহলে নর্ড স্ট্রিড ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।

কীভাবে এই কাজটি করা হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে বাইডেন বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করতে পারব।

জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর ওলাফ শলৎসের প্রথম মার্কিন সফর এটি। তবে সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই গ্যাস পাইপলাইন নিয়ে বাইডেনের মত স্পষ্ট করে নিজের অবস্থান নিশ্চিত করেননি তিনি।

তবে তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো অভিযান চালালে তাদের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি ‘পুরোপুরি একমত’।

আরও পড়ুন: সার্চ কমিটির ২য় বৈঠক বিকেলে

তিনি আরও বলেন, আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই, খুবই, খুবই কঠিন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা