মেট্রোরেল লাইনে ফাটল, ভারত ( ছবি-সংগৃহীত)
আন্তর্জাতিক

ভারতে মেট্রো লাইনে ফাটল, ট্রেন পরিষেবা বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের মেট্রো রেল লাইনে ফাটল দেখা দিয়েছে।

আজ ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

সংবাদে বলা হয়, বেলগাছিয়া এবং শ্যামবাজার স্টেশনের মাঝে মেট্রোর লাইনে ফাটল দেখা দেয়। এতে গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

অফিস সময়ে বেলগাছিয়া এবং শ্যামবাজারের মধ্যে মেট্রোর লাইনে সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।

প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে লাইনে ফাটল দেখা দিয়েছে। যদিও সমস্যাটি কী সেই বিষয়ে খতিয়ে দেখছেন তারা। এই জায়গায় দাঁড়িয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় ট্রেন পরিষেবা।

সংবাদে আরও বলা হয়, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চালু মেট্রো। বাকি অংশে শুরু হয়েছে মেরামতির কাজ এবং খতিয়ে দেখা হচ্ছে সমস্যা।

সকালে মেট্রো পরিষেবা শুরু হলেও ডাউন লাইনে ট্রেন চলার সময়েই চোখে পরে সমস্যা। এরপরেই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। বড় বিপত্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, ডাউন লাইনে একটি সমস্যা দেখতে পেয়ে আলার্ট করেন। এরপরেই ট্রেন সেবা বন্ধ রাখা হয়। তারা আরও জানান যে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৪০ টাকা

মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হলেও যাতে কাজে ফাঁক-ফোকর না থাকে সেই দিকে নজর দেন তারা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা