আন্তর্জাতিক

বিশ্বে একদিনে করোনা আক্রান্ত ৩১ লাখ ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে কাঁপছে সারা বিশ্ব। বিশেষ করে এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সুনামি গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশেও । ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

এই ভাইরাসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পৌনে ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে মারা গেছে ৭ হাজার ৬২৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭০ হাজার ১২২ জন।

বিগত দিনগুলোর মতো শুক্রবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫ হাজার ৫০০ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ১৪০ জন।

এর বাইরে বিশ্বের যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর হার বেশি দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ২৯ হাজার ৩৭১, মৃত্যু ১৯১), ভারত (নতুন আক্রান্ত ২ লাখ ৬৭ হাজার ৩৪৫, মৃত্যু ৪৩০), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ২৫৩, মৃত্যু ৩৬০), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৫০৮, মৃত্যু ১৩৯), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ৮৫৩, মৃত্যু ৯৩) এবং যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯৯ হাজার ৬৫২, মৃত্যু ২৭০)।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা