বিমানবালা
আন্তর্জাতিক

বিমানবালাদের জন্য নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: বিমানবালাদের আরামদায়ক পোশাক পড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইনস।

সব বিমানসংস্থাতেই বিমানবালাদের ইউনিফর্ম হিসেবে আঁটসাঁট শার্ট, স্কার্ট আর হাই পরার প্রচলন রয়েছে। তবে দীর্ঘ যাত্রা পথে এই ধরনের আঁটসাঁট পোশাক মোটেও স্বস্তিদায়ক নয়। কিন্তু তারপরও এই ধরনের পোশাক পরেই হাসিমুখে যাত্রীদের সেবা দিতে বাধ্য হন বিমানবালারা।

কর্মীদের মধ্যে এক জরিপ চালিয়ে স্কাইআপ এয়ারলাইনস দেখেছে যে দীর্ঘ যাত্রা পথে এ ধরনের পোশাক পরে বিরক্ত নারী বিমানকর্মীরা। তাই সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, বিমানকর্মীরা যাত্রা পথে ট্রাউজার ও স্নিকার পরতে পারবেন।

এ ব্যাপারে, বিমান কর্মী ডারিয়া সোলোমেনায়া (২৭) জানান, হাই হিল পরে ১২ ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থাকার পর হাঁটাই কষ্টকর হয়ে যায়।

এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জানিয়ে ডারিয়া বলেন, আমার অনেক সহকর্মীই স্থায়ী রোগী হয়ে গেছেন। হাই হিল পরার কারণে তাদের পায়ের আঙ্গুল আর পায়ের নখ, দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া আঁটসাঁট স্কার্ট আর হাইহিল পরার আরও সমস্যা আছে বলে জানান তিনি। তার মতে, কোনো বিমানের জরুরি অবতরণের দরকার হলে একজন বিমানকর্মীকেই সবার আগে দ্রুত এগুতে হয়। কিন্তু এ ধরনের পোশাক পরে দ্রুত হাঁটাচলা করা কঠিন বলে জানান ডারিয়া।

এসব বিষয় বিবেচনা করে কর্মীদের জন্য ইউনিফর্ম হিসেবে হাই হিলের বদলে স্নিকার আর স্কার্টের বদলে ট্রাইজার পরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইউক্রেনের এই বিমানসংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা