আন্তর্জাতিক

করোনায় বিশ্বে ৮.৫ ট্রিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনায় ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞের’ কারণ হতে পারে অর্থনীতি বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ক্ষুধা-দুর্ভিক্ষের পাশপাশি ভাইরাসের কারণে বৈশ্বিক উৎপাদনে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি, যা শত বছর আগের মহামন্দার পরিস্থিতি ফিরিয়ে আনতে পারে।

বৃহস্পতিবার (২৮ মে) ফাইন্যান্সিং ফর ডেভেলোপমেন্টের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জাতিসংঘের প্রধান আরও বলেছেন, তবে সব দেশ যদি একতা ও সংহতির সঙ্গে পদক্ষেপ নেয় তাহলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গুতেরেস বলেন, ‘আমাদের অবশ্যই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। তবে এই মহামারি আমাদের নানা অসামঞ্জস্যতা সামনে এনেছে। প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যাপক উন্নতি সত্ত্বেও ক্ষুদ্র এক ভাইরাসের কারণে আমরা নজিরবিহীন মানবিক সংকটের মধ্যে পড়েছি’।

নজিরবিহীন এই সংকট মোকাবিলায় সব দেশকে সংহতি ও একতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস।

১৯৩০ সালের মহামন্দার পর এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানান গুতেরেস। এর ফলে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার সমপরিমাণের বৈশ্বিক উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

এরপর জ্যামাইকার প্রধামন্ত্রী অ্যান্ড্র হলনেস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন গুতেরেস। এ সময় বিশ্বব্যাপী দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও অসমতার কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

কনফারেন্স পরবর্তী সংবাদসম্মেলনে চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরকে এড়িয়ে চলার বিষয়ে প্রশ্ন করা হলে গুতেরেস বলেন, ‘দু’টি দেশই আমাদের কাজের সঙ্গে সমন্বয় করছে’।

সম্প্রতি নতুন করোনাভাইরাসের উৎপত্তি, বাণিজ্য যুদ্ধ ও সর্বশেষ হংকং নিরাপত্তা বিল নিয়ে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। সমালোচকরা মনে করেন, মহামারির সময়ে বিশ্বের দুই ক্ষমতাধর দেশের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা