আন্তর্জাতিক

লকডাউনে ১ কোটি লিটার ‘বিয়ার’ ফেলে দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কারণে লকডউনের জেরে একশ’, দুইশ’ কিংবা এক-দুই লাখ লিটার নয়, একেবারে ১ কোটি লিটার বিয়ার ড্রেনে ফেলে দিতে হচ্ছে ফ্রান্সের ‘বিয়ার’ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। যা দিয়ে অলিম্পিক গেমসের সুইমিংপুলের আকৃতির চারটি পুল ভরে ফেলা যেত।

বুধবার (৬ মে) ফ্রান্সের বিয়ার উৎপাদনকারীদের সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

মহামারী করোনাভাইরাসের লকডাউনের কারণে বিয়ার বিক্রি করতে পারেননি তারা। তিন মাসের মাথায় সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সে কারণে ফেলে দিতে হচ্ছে। তাতে কয়েকশ’ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন উৎপাদনকারীরা।

ফ্রান্সের বিয়ার উৎপাদনকারী সংগঠনের প্রধান ম্যাক্সিমে কোস্তিলহেস জানিয়েছেন, ‘এগুলো হোপি বিয়ার। এগুলো যখন অনেকদিন রাখা হয়, বিশেষ করে দুই-তিন মাস, তখন এটার স্বাদ ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। এটার ঘ্রাণ থাকে না। ঐতিহ্যগতভাবে এই বিয়ারগুলো পাস্তুরিত করা হয় না। সে কারণে দ্রুত নষ্ট হয়।’

চাহিদা অনুযায়ী এই বিয়ারগুলো মার্চে উৎপাদন করা হয়েছিল। লকডাউন না হলে এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, ফ্রান্সের বিভিন্ন উৎসবে পান করা হতো। কিন্তু লকডাউনের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় অর্ডার ক্যান্সেল হয়ে যায়। বিয়ারগুলো বাক্সবন্দি হয়েই পড়ে থাকে। সেভাবেই মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়।

এর ফলে মদের জন্য বিখ্যাত ফ্রান্সের ৩০০ উৎপাদনকারী ক্ষতির মুখে পড়েছেন। যারা ফ্রান্সের ৯৮ শতাংশ বিয়ার উৎপাদন করে থাকেন। সূত্র : এএফপি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা