আন্তর্জাতিক

কানাডায় হাজারখানেক মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : আদিবাসী স্কুলের দুটি গণকবরে প্রায় হাজারখানেক মরদেহ সন্ধানের পর ধর্মীয় গুরু পোপকে কানাডায় এসে ক্ষমা চাওয়ার আহ্বান করেছেন জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুন) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ট্রুডো।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধুমাত্র একটি ক্ষমাপ্রার্থনা নয়, এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির প্রতি ক্ষমা চাওয়া।’

বৃহস্পতিবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলে ৭৫১টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। তারও সপ্তাহখানেক আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫টি কবর।

মূলত দেশটির আদিবাসী সম্প্রদায়ের শিশুদের সভ্য করে তুলে কানাডার মূলধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে উনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে এই স্কুলগুলো পরিচালনার দায়িত্ব দেয়া হয় ধর্মীয় কর্তৃপক্ষের ওপর।

স্কুলের ভেতর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাস করার কারনে আনুমানিক ছয় হাজার শিক্ষার্থী মারা যায়। শিক্ষার্থীদের খুবই নিম্নমানের ভবনে রাখা হতো। যেখানে ঘর গরম রাখা ও শৌচকাজের ব্যবস্থা ছিল না।

স্কুল কর্তৃপক্ষের হাতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অনেক শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়।

এই আবাসিক স্কুল ব্যবস্থা দেশটির আদিবাসীদের ওপর সাংস্কৃতিক গণহত্যা চালিয়েছে বলে ফেডারেল কমিশনের এক রিপোর্টে উঠে এসেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা