ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ানের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক : এলোপাথাড়ি ছুরিকাঘাতে জার্মানিতে নিহত তিন, আহত কমপক্ষে পাঁচজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) দেশটির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে সোমালিয়ান নাগরিককে পথচারীদের ওপর হামলা করতে দেখা যায়।

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ওই শহরে আর কোনো হামলার আশঙ্কা নেই।

হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা