আন্তর্জাতিক

শীঘ্রই খুলছে মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে অতি শীঘ্রই মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি সরকারের মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস এসব কথা বলেন।

তিনি বলেন, "আল্লাহর হুকুমে খুব শিগগিরই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে। আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।"

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা