আন্তর্জাতিক

তুরস্কে বিশাল সোনার খনি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে বিশাল এক সোনার খনি আবিষ্কৃত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে অবস্থিত এই খনিতে ২০ টন সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক এ তথ্য জানান।

এছাড়া ওই একই অঞ্চলে ৩.৫ টন রুপা (যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার) আবিষ্কৃত হয়েছে।

এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে। ২০২২ সালের শেষ দিকে এই খনি থেকে সোনা তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের খনি খাতে ১৩ হাজার লোক কাজ করছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন ডলার।

মন্ত্রী বলেন, ২০০০-এর দশকের প্রথম দিকে তুরস্ক এক গ্রাম সোনাও উৎপাদন করত না। কিন্তু গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন সোনা উত্তোলিত হয়েছে। ২০০১ সালের আগে পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক ২.৪ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

গত ডিসেম্বরে আরেকটি বড় আবিষ্কার ঘটে তুরস্কে। দেশটির মারমারা অঞ্চলে ৩.৫ মিলিয়ন আউন্স স্বর্ণের সন্ধান পাওয়া যায়। এর মূল্য ছয় বিলিয়ন ডলার। সূত্র-ইয়েনি সাফাক

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা