আন্তর্জাতিক

ম্যাক্রকে চড় মারায় চার মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রকে চড় মারার ঘটনায় আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০জুন) আদালত অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন। পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে তাকে চার মাস কারাগারে থাকতে হবে। খবর আল জাজিরার।

গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকা পরিদর্শনে যান ম্যাক্র। এ সময় তিনি কোভিড-১৯-এর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা ফ্রান্সের একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে যান। ওই সময় দর্শন প্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা ২৮ বছর বয়সী দামিয়েন ম্যাক্রর গালে সপাটে চড় মারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কোমরসমান উচ্চতার ব্যারিকেডের এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শুভানুধ্যায়ীদের দিকে এগিয়ে যান ম্যাক্র সবুজ রঙের টি-শার্ট, সানগ্লাস ও মাস্ক পরা একজনের দিকে হাত বাড়িয়ে দেন তিনি। এ সময় লোকটিকে বলতে শোনা যায়, ‘ম্যক্রর পতন হোক’। এরপরই ডান হাত দিয়ে মুখোমুখি দাঁড়ানো ম্যাক্রর মুখে সজোরে চড় মারেন তিনি। ভিডিওতে সবুজ টি-শার্ট পরা ওই ব্যক্তিই দামিয়েন।

তাৎক্ষণিকভাবে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিতদের দু’জন এগিয়ে গিয়ে দামিয়েনকে মাটিতে ফেলে দেন। আরেকজন ম্যাক্র সরিয়ে নেন। তবে কিছুক্ষণের মধ্যেই ম্যক্রকে আবার সেখানে এসে ব্যারিকেডের অপর পাশের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ঘটনায় দামিয়েনসহ মোট দু’জনকে আটক করা হয়।

সরকারি কৌঁসুলিরা আদালতে দামিয়েনের বিরুদ্ধে ‘সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সহিংস কাজ’ সংঘটনের অভিযোগ আনেন। বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর দায়ে দামিয়েনের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারত। অভিযুক্ত দামিয়েন ডানপন্থী রাজনীতির সমর্থক ও ফ্রান্সের ইয়েলো-ভেস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা