আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সান নিউজ ডেস্ক : কমপক্ষে ২ লাখ ফিলিস্তিনি শিশুর জরুরি স্বাস্থ্য সহায়তা প্রয়োজন বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলছে, সম্প্রতি হামাসের সাথে দখলদার ইসরায়েলি বাহিনীর সংঘাতে এই বিপর্যয় তৈরি হয়েছে। সংস্থাটির দাবি, গাজা এবং পশ্চিম তীরে একের পর এক ইসরায়েলি বিমান হামলার কারণে মানসিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এসব শিশুরা। তাদের সুরক্ষায় এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমপক্ষে ১ কোটি ৬০ লাখ ডলার সহায়তা চেয়েছে রেডক্রস।

হামাসের সাথে যুদ্ধ বিরতির পর সংঘাতময় এলাকা পরিদর্শন করেছে জাতিসংঘ এবং রেডক্রসের প্রতিনিধি দল। তারা বলছে, ১১ দিনের সংঘাতে ৬৬ শিশুসহ মারা গেছে আড়াই শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান।

ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী আহমেদ আলসাবাগ বলেন, আমাদের গোটা দল চেষ্টা করে যাচ্ছে শিশুদের সব ধরণের সহায়তা দিতে। পরিবারহীন যেসব শিশু রয়েছে তাদের জন্মদিন পর্যন্ত উদযাপন করছি আমরা। কারণ পরিবারের সদস্যদের হারিয়ে মানসিক ভাবে কঠিন সময় পার করছে এসব শিশুরা।

স্থানীয়রা জানান, ঈদের দিনও হামলা করতে ছাড়েনি ইসরায়েল। কমপক্ষে একশ’টি যুদ্ধ বিমান দিয়ে গাজায় বোমা হামলা চালানো হয়েছে। শিশুদের এখনও আতঙ্ক কাটেনি। সব সময় ভয়ে থাকে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

গণভোট নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত নেবে সংসদ: তথ্যমন্ত্রী

গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, নিরাপত্তা জোরদার

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হ...

জবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের সভা-সমাবেশ নিষিদ্ধ

সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প...

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা