আন্তর্জাতিক

হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনের কথা না শুনে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে গাজা ভূখণ্ডে উত্তেজনা কমাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জো বাইডেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা গড়িয়েছে টানা দশম দিনে। বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাত ও ভোরেও ভূখণ্ডটিতে হামলা অব্যাহত রাখে দেশটি। টানা এই হামলায় আরও ৯ জন নিহত হয়েছেন। এতে করে গত দশদিনে ইহুদি এই দেশটির হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২২৭ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জন শিশু এবং ৩৮ জন নারী রয়েছেন। একইসঙ্গে হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২০ জনে। খবর: আলজাজিরা।

আলজাজিরা জানিয়েছে, সংঘর্ষ ও হামলার দশম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় অস্ত্রবিরতি কার্যকর করতে চলমান উত্তেজনা উল্লেখযোগ্য পরিমাণে কমাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের প্রতি আমেরিকান প্রেসিডেন্টের সমর্থনের ভূয়সী প্রসংশা করছি। কিন্তু ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ‘স্থিতিশীলতা ফিরিয়ে আনতে’ হামলা অব্যাহত রাখবে তেল আবিব।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা