আন্তর্জাতিক

এক বছরের শিশুকেও রেহাই দেয়নি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের শিশুও গাজায় ইসরায়েলের বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে না। গত সাত দিনের মধ্যে রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজায়। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই শিশু।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরের আগে গাজা শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের মধ্যে এক ও তিন বছরের দুই শিশু রয়েছে। এরা দুজনই একই পরিবারের সন্তান ছিল।

আল রিমাল এলাকার কাছে চালানো ওই হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অর্ধশত মানুষ। উদ্ধারকারীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক সদস্য আল-জাজিরাকে বলেন, ‘আমরা ধ্বংসস্তুপের নিচ থেকে চি’কারের শব্দ শুনছি।’

গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিন ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৫২ জনই শিশু। আহত হয়েছে এক হাজার ২০০ এর বেশি মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

উদ্ধারকারী দলকে সহায়তাকারী মাহমুদ হামিদ বলেন, ‘এটা ভয়াবহ মুর্হর্ত যা বর্ণনা করা সম্ভব নয়।’ ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, গত সাত দিন ধরে চলা লড়াইয়ে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে রোববার। একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে এই দিনে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা