আন্তর্জাতিক

এবার মিয়ানমারে ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে এবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সামরিক সরকার। এর আগে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। খবর বিবিসি।

নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি তাদের বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে।

গত সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর শনিবার (৬ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে ইয়াঙ্গুনে জনগণ সমবেত হয়ে, 'সামরিক স্বৈরশাসক পরাজিত, পরাজিত; গণতন্ত্র বিজয়ী বিজয়ী' স্লোগান দিতে থাকে। শহরের কেন্দ্রে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর শুক্রবার রাত থেকে টুইটার ইন্সটাগ্রামও বন্ধ করে দেয় সামরিক জান্তা শাসক।

এ বিষয়ে সামরিক বাহিনীর কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

এদিকে শনিবার কারখানার শ্রমিক, ছাত্রসহ হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে অং সান সু চির মুক্তি দাবি করেছে। তারা ইয়াঙ্গুনের রাস্তায় পদযাত্রা করার সময় বাসগুলো হর্ন বাজিয়ে তাদের প্রতি সমর্থন জানায়। পথচারীরা তিন আঙ্গুল উচিয়ে 'হাঙ্গার গেমস' স্যালুট প্রদর্শন করে। হাঙ্গার গেমস সিনেমায় দেখানো এই প্রতীকটি ওই অঞ্চলে প্রতিবাদ প্রকাশের ভাষা হয়ে উঠেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্...

২৮ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৪৫৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ...

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্ম...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা