আন্তর্জাতিক

দিল্লীতে কৃষক আন্দোলন রুখতে নজিরবিহীন নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী দেশজুড়ে জাতীয় ও রাজ্য মহাসড়কে নতুন করে অবরোধে নেমেছেন কৃষকরা। এ আন্দোলন রুখতে শুধুমাত্র দিল্লির উপকণ্ঠেই মোতায়েন করা হয়েছে ৫০ হাজারের বেশি নিরাপত্তা সদস্য।

শনিবার ( ৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া অবরোধ বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ অবরোধের আওতামুক্ত থাকছে এ্যাম্বুলেন্স ও স্কুলবাসের মতো জরুরি ও প্রয়োজনীয় পরিষেবাগুলো।

অবরোধ কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য দিল্লির উপকণ্ঠে ৫০ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারতীয় প্রশাসন। সেই সঙ্গে অনেক জলকামান আনা হয়েছে। এ অবস্থায় আন্দোলনরত কৃষক ও নিরাপত্তা সদস্যদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লিতে ১২টি মেট্রো স্টেশনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের প্রায় ৫০ হাজার কর্মীর পাশাপাশি থাকছে আধাসামরিক বাহিনীও।

গাড়ির চাকা চলবে না-এমন কর্মসূচিতে শান্তিপূর্ণ করাই আন্দোলনকারীদের লক্ষ্য, জানিয়ে বিবৃতি দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাগুলোতে নতুন কর্মসূচির বাইরে থাকবে জানিয়েছে তারা। যদিও দিল্লিমুখী যেসব রাস্তায় মাস দুয়েক ধরে অবরোধ চলছে, সেগুলি ছাড়া বাকি রাস্তা খোলা থাকবে।

কী কারণে দিল্লির রাস্তা অবরোধ করা হচ্ছে না, তা জানিয়েছেন ভারতীয় কিসান ইউনিয়নের সভাপতি রাকেশ টিকায়েত। তিনি বলেন, ‘দিল্লিতে আন্দোলনের জায়গায় ইতিমধ্যেই অবরোধ রয়েছে। ফলে সেখানে নতুন করে এই কর্মসূচি পালন করার প্রয়োজন নেই। পাশাপাশি আলোচনার জন্য যে কোনো সময় দিল্লি থেকে ডাক আসতে পারে। তাই রাজধানীর রাস্তা খোলা রাখা হবে।’

তবে কৃষকদের নতুন করে এই কর্মসূচিতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। কৃষক আন্দোলনের নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা