আন্তর্জাতিক

ভারতে পাঁচজনে একজনের করোনা হয়েছিল 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবের থেকে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি বলে দাবি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সংস্থাটি বলছে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রতি ৫ জনের মধ্যে ১ জনে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আইসিএমআর তাদের সমীক্ষার ফল প্রকাশ করে। ১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে চালানো হয়েছিল এই সমীক্ষা। ২১টি রাজ্যের ৭০টি জেলার ৭০০-এর বেশি অঞ্চলে করা হয়েছে এই সমীক্ষা। ১০ বছরের বেশি বয়সীদের মধ্যেই করা হয়েছে এই সমীক্ষা। এটি আইসিএমআরের করা তৃতীয় দফার সমীক্ষা। এর আগে একই এলাকার উপর আরও দুটি সমীক্ষা করা হয়েছিল।

তৃতীয় দফার এই সমীক্ষা চালানো হয়েছে ২৮ হাজার ৫৮৯ জনের উপর। তাদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সীদের ২১.৪ শতাংশ সেরোপজিটিভ। অর্থাৎ তারা কোনও না কোনও সময় করোনাভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। যা আইসিএমআর-এর আগস্টে হওয়া দ্বিতীয় সমীক্ষার থেকে ৭.১ শতাংশ বেশি।

১০ থেকে ১৮ বছর বসয়ীদের মধ্যে এই সংখ্যাটা ২৫.৩ শতাংশ। এ নিয়ে আইসিএমআর-এর অন্যতম কর্মকর্তা বলরাম ভার্গব বলেছেন, দিল্লির এই সমীক্ষার অন্তর্ভুক্ত ছিল না। তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের প্রায় ২১.৪ শতাংশ নাগরিক সেরোপজিটিভ। পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে, এখনও জনগণের বড় একটা অংশ কোভিডে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই টিকা নেওয়া জরুরি।' মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাত ধোওয়ার মতো অভ্যাসে কোনও রকম আপস করা উচিত নয় বলেও জানান তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত ১ কোটি ৮ লাখের মতো মানুষ। তবে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে দেড় লাখের কাছাকাছি। এখনও পর্যন্ত ৪৫ লক্ষাধিক মানুষকে দেওয়া হয়েছে টিকা। তবে আইসিএমআরের এই সমীক্ষা সতর্ক করছে, দৈনিক সংক্রমণ যতই নিয়ন্ত্রণে আসুক, করোনাকে অগ্রাহ্য করার মতো পরিস্থিতি কিন্তু এখনও আসেনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা