আন্তর্জাতিক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নিরাপত্তা পরিষদের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে ১৫ সদস্যের পরিষদ মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ দেশটির সরকার ও রাজনৈতিক দলের নেতাদের নির্বিচারে আটকের ঘটনায় অবিলম্বে মুক্তিও দাবি করেছেন।

এ বিষয়ে নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) একটি বিবৃতি দিয়েছে। মিয়ানমারের ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়া তাদের অবস্থান পরিবর্তন করায় শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদ এই বিবৃতি দিয়েছে।

কূটনীতিকরা বলেছেন, জাতিসংঘে মিয়ানমারের প্রধান সমর্থক চীন এবং রাশিয়া ভেটো দেয়ায় নিরাপত্তা পরিষদের মিয়ানমার সেনাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের জন্য আরও সময় লাগবে। ওই বিবৃতিতে মিয়ামনারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য সংলাপে বসার প্রতি সমর্থন জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদের এমন বিবৃতি প্রসঙ্গে জাতিসংঘে নিয়োজিত এক কূটনৈতিক বলেন, কোনো বার্তা না দেয়ার চেয়ে কিছু বার্তা দেয়া উত্তম। চীনের কারণে নিন্দা পাসের সম্মতি অসম্ভব।

চীনের কমিউনিস্ট নেতারা মিয়ানমারের অভ্যুত্থানে 'ধীরে চলো' নীতি গ্রহণ করেছে। তারা মিয়ানমারের উভয়পক্ষকে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামরিক অভ্যুত্থানকে 'মন্ত্রীসভার বড় রদবদল' হিসেবে উল্লেখ করেছে।

মিয়ানমার চীনের সুবিশাল বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের অন্যতম অংশীদার। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেন মিয়ানমারে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

গত সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে সামরিক অভ্যুত্থান করে। সু চির নেতৃত্বাধীন এনএলডির নির্বাচিত সরকার উৎখাত করে তারা ক্ষমতা দখল করে। মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি সু চিসহ দেশটির শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে সেনা সদস্যরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা