আন্তর্জাতিক

ক্ষমতা দীর্ঘস্থায়ীর আভাস মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হওয়ার পর অতিরিক্ত আরও ছয় মাস ক্ষমতায় থাকার আভাস দিয়েছে দেশটির সেনা সরকার। স্থানীয় গণমাধ্যমের বরাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ ইচ্ছা প্রকাশ করেছেন সেনাপ্রধান মিং অন লাইং।

এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিষয়ে আবারও উদ্বেগ জানিয়ে অবিলম্বে দেশটির নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা বাহিনী।

তবে দেশটির শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন কোনো পদক্ষেপ না নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া সু চিকে দ্রুত মুক্তি না দিলে, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চির অন্যতম সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের রাজনৈতিক নেতা উইন হাতেইন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তার বোনের বাসা থেকে গ্রেফতার হন।

সু চিকে গ্রেফতার করে সামরিক শাসন জারি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকি-ধামকির মধ্যেই নতুন করে এই শীর্ষ রাজনীতিককে আটক করেছে।

সু চির দল এনলডি জানিয়েছে, ইয়াঙ্গুনে তার বোনের বাসায় রাত্রিযাপন করছিলেন। ওখান থেকেই তাকে ধরে নাইপিদোর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী সু চির এই সহযোগীকে এর আগেও দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়

উইন হাতেইনকে সু চির ডান হাত হিসেবেও বিবেচিত। গ্রেফতারের আগে এক গণমাধ্যমকে তিনি বলেছিলেন, সামরিক অভ্যুত্থান কোনো জ্ঞানসম্পন্ন কাজ নয়, সামরিক শাসনে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া হবে, এর বিরুদ্ধে জনতাকে প্রতিরোধ গড়ে তোলা এখনই সময়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা