আন্তর্জাতিক

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ান জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

রোববার কেনিয়ার উওর উপকূলে অবস্থিত কেনিয়া ও মার্কিন বাহিনীর যৌথ এ সেনা ঘাঁটিতে হামলা চালায় তারা। খরব: আল জাজিরা।

দেশটির সামরিক এক কর্মকর্তা জানায়, আল শাবাব সদস্যরা ভারী অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় সময় ভোর ৫.৩০টার দিকে হামলা চালায়। এ ঘাঁটিতে কেনিয়া ও মার্কিন সেনাসহ বেশ কয়েকটি দেশের সেনারা অবস্থান করছেন।

রোববার এক বিবৃতিতে কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে লামু প্রদেশে অবস্থিত মান্ডা এয়ারস্ট্রিপে হামলা চালায় সন্ত্রাসীরা। কোন হতাহত ছাড়াই হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সন্ত্রাসীদের চার জনের লাশ পাওয়া গেছে। এয়ারস্ট্রিপটি সম্পূর্ণ নিরাপদ আছে।

তবে তার আগে আল শাবাব এক বিবৃতিতে জানায়, হামলায় আমেরিকান এবং কেনিয়ার সেনাদের অনেকে হতাহত হয়েছেন। তাদের দাবি, যোদ্ধারা শত্রুসীমায় সফলভাবে প্রবেশ করেছে এবং সেনাক্যাম্পের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা