রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জাতিসংঘের 
আন্তর্জাতিক

রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জাতিসংঘের 

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে একটি চিঠি লিখে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

তিনি আশ্বাস দিয়েছেন জাতিসংঘ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির দিকে মিয়ানমারের সঙ্গে লেগে থাকবে। জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘের অন্যান্য কার্যালয়ের মাধ্যমে সংকটের একটি টেকসই সমাধানের জন্য রাখাইন রাজ্যে নিয়ে উপদেষ্টা কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন সহ প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরির দিকে কাজ চালিয়ে যাবে।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা