আন্তর্জাতিক

অভিবাসী শিশুর পুনর্মিলন প্রচেষ্টায় থাকবেন ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আলাদা হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনে তার স্বামীর প্রশাসনের প্রচেষ্টায় অংশ নেবেন। শুক্রবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর- এএফপি'র।

হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পিসাকি বলেন, তার নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতি অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন এসব পরিবার ও শিশুদের পুনরায় একত্রকরণের বিষয়ে মঙ্গলবার তার একটি টাস্ক ফোর্স চালু করার বিষয়ে ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তিনি ও তার স্ত্রী ড. বাইডেন ব্যক্তিগতভাবে কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।

তিনি আরো বলেন, এ ট্রাস্ক ফোর্স আলেজান্দ্রো মেয়রকাসের কমান্ডের আওতায় থাকবে। সোমবার ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে তাকে সিনেটে নিশ্চিত করার কথা রয়েছে।

৬৯ বছর বয়সী জিল বাইডেন শিক্ষায় ডক্টরেট করেছেন। তার স্বামী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ওয়াশিংটনের কাছাকাছি কোন একটি ইউনিভার্সিটিতে শিক্ষাদানের পরিকল্পনা করছেন।

গত ডিসেম্বরে তিনি টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসী শিবির পরিদর্শন করেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা