আন্তর্জাতিক

হংকংবাসীর ব্রিটিশ পাসপোর্টের স্বীকৃতি দেবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক লাখ হংকংবাসীর জন্য যুক্তরাজ্য তার দরজা খুলে দিতে প্রস্তুত বলে ব্রিটিশ সরকার এক ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় চীন সরকার হংকংবাসীর ব্রিটিশ পাসপোর্টকে স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দেয়।

শুক্রবার ( ২৯ জানুয়ারি) হংকংবাসীর জন্য ব্রিটিশ সরকারের ঘোষণার প্রতিক্রিয়ায় চীন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।আল জাজিরা এ খবর দিয়েছে।

চীনা বিতর্কিত নিরাপত্তা আইন ও বিধিনিষেধ আরোপের কারণে হংকংয়ের ৫০ লাখ ৪০ হাজার মানুষকে ৩১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে থাকা ও কাজের সুবিধা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, ‘৩১ জানুয়ারি থেকে ট্রাভেল ডকুমেন্ট এবং আইডি ডকুমেন্ট হিসেবে কথিত বিএনও পাসপোর্ট (বিদেশিদের ক্ষেত্রে ব্রিটিশ সরকার এ পাসপোর্ট দিয়ে থাকে) আর স্বীকৃতি দেবে না চীন।‘

প্রসঙ্গত, চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটি একসময় ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। ১৯৯৭ সালের জুলাইয়ে ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে চীনের অধীনে আসে হংকং। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার সময় চীন বেশ কিছু শর্ত দিয়েছিল। সেই শর্তের অধীনে হংকংবাসীর বেশ ‘স্বাধীনতা’ ছিল, অন্তত আন্দোলনের ক্ষেত্রে।

গত বছর নিরাপত্তা আইন অনুমোদন ও প্রয়োগের মাধ্যমে সেই অধিকার লঙ্ঘন হওয়ায় হংকংবাসীকে যুক্তরাজ্যের নাগরিকত্বের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা