আন্তর্জাতিক

১০ বছর ফ্রিজে মায়ের মরদেহ লুকিয়ে রাখলো মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর পর মরদেহ সংরক্ষণ পুরানো ইতিহাস। আগেকার দিনে রাজা-বাদশারা তাদের মরদেহ মমি বানিয়ে সংরক্ষণ করতো। তবে এবার ১০ বছর ধরে ফ্রিজে মায়ের মরদেহ সংরক্ষণ করেছে তার মেয়ে। ঘটনাটি ঘটেছে জাপানে টোকিওতে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২৯ জানুয়ারি) জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজের ভেতর এক মৃত নারীর মরদেহ উদ্ধার করার পর তার মেয়েকে গ্রেফতার করেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

গ্রেফতার হওয়া ৪৮ বছর বয়সী ইউমি ইওশিমো জানিয়েছেন, দশ বছর আগে তার মা মারা গেলে তার মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন। কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসঙ্গে থাকতেন, তিনি সেই ফ্ল্যাট ছাড়তে চাননি।

পুলিশ জানিয়েছে, মৃত নারীর শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই নারী কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনো সেটা বের করতে পারেনি।

ইওশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্ন-কর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজের ভেতর ওই মরদেহ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। রাজধানী টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে গ্রেফতারর করা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা