আন্তর্জাতিক

সুদানের দারফুরে গোষ্ঠীগত সংঘাতে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে গোষ্ঠীগত সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

রোববার ( ১৭ জানুয়ারি) সুদান নিউজ এজেন্সি জানায়, পশ্চিম দারফুর প্রদেশের আল-জেনেইনায় সশস্ত্র হামলায় ৪৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ৯৭ জন।

আরব নোমাডস গোত্রের ওপর মাসালিত গোত্রের হামলা চালানোর মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন সমাপ্তি ঘোষণার দুই সপ্তাহে পর এ ঘটনা ঘটল।

সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হলে এ সংঘাত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরবাড়িসহ কয়েকটি ভবন পুড়িয়ে দেওয়া হয়। জাতিসংঘ সূত্র মতে, ২০০৩ সাল থেকে রক্তক্ষয়ী সংঘাতের অঞ্চল হয়ে উঠে দারফুর। যেখানে ৩ লাখের মতো মানুষ মারা যায় এবং ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

আরব গোষ্ঠী নিয়ন্ত্রিত খার্তুম সরকারের বিরুদ্ধে নৃতাত্ত্বিক গোত্রগুলোর বিদ্রোহ থেকে এ সংঘাতের সূচনা। দারফুরে সরকারি পৃষ্ঠপোষকতার কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীর নৃশংসতা আলোচনায় আসে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা