আন্তর্জাতিক

বৈশ্বিক পর্যটন নগরীগুলো এখন ভুতুড়ে শহর

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারী যেন থমকে দাঁড়িয়েছে বিশ্বের প্রধান প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে। পেরুর মাচু পিচু থেকে শুরু করে থাইল্যান্ডের বালুকাময় সমুদ্র সৈকত পর্যন্ত সবগুলোই এখন জনশুণ্য খাঁ খাঁ করছে। কোন অবস্থাতেই পর্যটকদের আকর্ষণ করতে হিমশিম খাচ্ছে বিভিন্ন শহরের পর্যটন ব্যবসায়ীরা।

রেনেসাঁর ভেনিস নগরী পুরোপুরি পর্যটন নির্ভর। ২০২০ সালের প্রথম ৯ মাসে এড্রিয়াটিক সাগরের উত্তরাঞ্চলীয় উপকূলে পর্যটক কমেছিল ৭৩ দশমিক ১ শতাংশ। পুরো বছরে পর্যটক হ্রাস পেয়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ। লাগুন সিটিস টুরিস্ট গাইড কো-অপারেটিভের প্রেসিডেন্ট আনা বিগাই বলেন, পর্যটকহীন ভেনিস যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে, যেন পম্পেইর মতো মৃত নগরী।

যখন ভেনিসের পথ ধরে হাঁটি তখন দুঃখের অনুভূতি এসে ঝাপটে ধরে। প্যারিসেরও একই চিত্র। গত বছর আলো ঝলমল নিশাচর শহরটিতে পর্যটক কমেছে দুই-তৃতীয়াংশ। এতে ২০১৯ সালের তুলনায় প্যারিসের পর্যটন আয় কমেছে ১ হাজার ২১০ কোটি ইউরো বা ১ হাজার ৪৫০ কোটি ডলার। বিশ্বের বৃহত্তম জাদুঘর ল্যুভর মিউজিয়ামে গত বছর দর্শনার্থী কমেছে ৭২ শতাংশ।

পেরুর পর্যটন খাতে আয়ের ৮০ শতাংশ আসত ইনকা সভ্যতার স্মৃতিচিহ্ন মাচু পিচু থেকে। বড় আকারে পর্যটনের ওপর নির্ভরশীল স্থানীয় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। গত বছরেও একই সম্ভাবনা দেখছেন স্থানীয় শহরের মেয়র ডারউইন বাকা। পর্যটন খাত স্বাভাবিক হতে ২০২২ লেগে যাবে বলে মনে করছেন তিনি।

জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) বলেছে, ২০২০ সালে বৈশ্বিক পর্যটন ৭০ শতাংশের বেশি সংকুচিত হয়েছে। গত ডিসেম্বরের এক প্রতিবেদনে ইউএনডব্লিউটিও জানায়, জানুয়ারি থেকে অক্টোবরে বৈশ্বিক পর্যটক পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯০ কোটি কমেছে। এতে পর্যটন খাতের লোকসান হয়েছে ৯৩ হাজার ৫০০ কোটি ডলার, যা ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের তুলনায় ১০ গুণেরও বেশি সংকুচিত হয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পর্যটক কমেছে ৮২ শতাংশ, মধ্যপ্রাচ্যে ৭৩ শতাংশ এবং আফ্রিকায় ৬৯ শতাংশ। এছাড়া ইউরোপ ও আমেরিকায় কমেছে ৬৮ শতাংশ। সব মিলিয়ে পর্যটন খাত ৩০ বছরের আগের মাত্রায় দাঁড়িয়েছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করবে বলে পূর্বাভাস ইউএনডব্লিউটিওর। তবে তা ২০১৯ সালের মাত্রায় পৌঁছতে আড়াই থেকে চার বছর লেগে যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা