আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক : অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে।

উদ্ধারকর্মীরা পানিতে কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন, যা নিখোঁজ বিমানটির বলেই ধারণা করা হচ্ছে। বাসারনাস অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা আগুস হারয়োনোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হারয়োনো বলেন, ধ্বংসাবশেষগুলো নিখোঁজ বিমান শ্রিয়িজায়া এয়ার ফ্লাইট এসজে১৮২-এরই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন ইন্দোনেশিয়া জানিয়েছে, আমরা পানিতে কিছু ক্যাবল, জিন্সের টুকরা ও ধাতব টুকরা পেয়েছি।

বিবিসি জানায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমানটি শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাকার্তা থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের মাত্র দেড় মিনিটেরও কম সময়ের মধ্যে ১০ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৫০০ বিমানটির বয়স ২৭ বছর। এটি জার্কাতার শ্রিয়িজায়া এয়ারলাইন্সের মালিকানাধীন। শ্রিয়িজায়া জানিয়েছে, তারা বিমানটির তথ্য সংগ্রহে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, নিখোঁজ যাত্রীদের স্বজনরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি ও প্রার্থনা করছেন।

২০১৮ সালেও ইন্দোনেশিয়ায় আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। দেশটির ‘লায়ন এয়ার’ এয়ারলাইন্সের একটি বিমান জাকার্তা থেকে উড্ডয়নের ১২ মিনিট পর সাগরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ১৮৯ যাত্রী প্রাণ হারান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা