আন্তর্জাতিক

করোনার উৎপত্তি নিয়ে চীনা মন্ত্রীর অদ্ভুত দাবি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার উৎপত্তিস্থল হিসেবে চীনের উহানের নাম সবারই জানা। করোনাভাইরাসের উৎপত্তির তথ্যও প্রথম চীনই জানিয়েছিল।

অথচ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং- ই দাবি করেছেন, শুধু চীনে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের উদ্ভব হয়েছিল। এই দাবির পক্ষে প্রমাণ জোরদার হচ্ছে বলেও জানিয়ছেন তিনি।

সিনহুয়াকে এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল। তবে করোনা মহামারির রিপোর্ট চীনই প্রথম করেছিল বলে স্বীকার করেন চীনের এই স্টেট কাউন্সিলর।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মন্তব্যেরে সঙ্গে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং স্বাস্থ্য কর্মকর্তাদের মন্তব্যের মিল পাওয়া গেছে। এর মাধ্যমে চীন সরকার ভাইরাসটির উৎপত্তির বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহানে অচেনা নিউমোনিয়া টাইপ রোগের সনাক্ত করে চীন। এরপর উহানের সি-ফুড মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। ধারণা করা হয় সেখান থেকেই করোনাভাইরাস উৎপত্তি লাভ করেছিল।

এরপর তিন সপ্তাহ পর্যন্ত চীন বলতে থাকে মানুষ থেকে মানুষে করোনাভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ পাননি তারা। চীনের এই ঘোষণা পশ্চিমা দেশ কর্তৃক ব্যাপক সমলোচিত হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা