আন্তর্জাতিক

আলজেরিয়ায় পিকআপ উল্টে শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: একটি পিকআপ ভ্যান উল্টে আলজেরিয়ায় তামানরাসেত শহরে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

দেশটির বেসরকারি সুরক্ষা ইউনিটের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

উদ্ধারকর্মীরা তাদের ফেসবুক পেজে বলেন, বৃহস্পতিবার তামানরাসেট শহরের কাছে গাড়িটি বিধ্বস্ত হলে আরও ১১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। যাদের মধ্যে শিশুও আছে। দুর্ঘটনাকবলিত পিকআপটির চালক আলজেরীয়। গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।

আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।

আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা