আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণে ডেপুটি গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর নিহত হয়েছেন। হামলায় তার সহকারীও মারা গেছেন বলে নিশ্চিত করেছে আফগান সরকার।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ডেপুটি গভর্নর মাহবুবল্লাহ মোহেবি এবং তার নিরাপত্তা রক্ষীরা যখন গাড়িতে ছিলেন তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার আরো দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হন।

আফগান পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম টুলু নিউজ বলছে, গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়। পুলিশ বলছে, ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

গেল সপ্তাহে কাবুলের পশ্চিমাঞ্চলে আততায়ীর গুলিতে এক প্রসিকিউটর নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে হামলার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। আফগান সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর যখন শান্তি আলোচনা চলছে তখনই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। তবে অনেক হামলার দায়ভার নেয়নি তালেবান সদস্যরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা