আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে ইসরাইল : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বরাবর যে অভিযোগ করে আসছে এবার তার উল্টোটা বলছে রাশিয়া। তেলআবিবে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি ভিক্টরোভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান নয়, মধ্যপ্রাচ্যকে আসলে অশান্ত করছে ইসরাইল।

জাতিসংঘের প্রস্তাবনা না মেনে একের পর এক ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইলই মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট এবং সংঘাত সৃষ্টি করছে। এখানে ইরানের কোনও কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে না।

আনাতলি ভিক্টরোভ গত মঙ্গলবার ইসরাইলি দৈনিকটিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, তেলআবিব জাতিসংঘের প্রস্তাব না মানায় ইসরাইল-আরব ও ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান হচ্ছে না।

ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাবনের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতার দীর্ঘদিনের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রচ্যের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের।

দেশ দুটির দাবি, মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে আছে ইরান। হুতি ও হিজবুল্লাহকে অস্ত্রসহ সামরিক সহযোগিতা দিয়ে ইরান গোটা আরবে নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলেও অভিযোগ ইসরাইলের।

রুশ রাষ্ট্রদূত ইসরাইলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, হিজবুল্লাহ ইসরাইলে হামলা করছে না, বরং হিজবুল্লাহর অবস্থানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। শুধু তাই নয়, বিনা উসকানিতে সিরিয়ায় ইরানি সেনাদের ওপরও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

রুশ রাষ্ট্রদূত আনাতলি ভিক্টরোভ আরও বলেন, জাতিসংঘের কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এভাবে ইসরাইলের হামলা চালানো মোটেও উচিত হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে বলেন, এভাবে সিরিয়ার ওপর হামলা রাশিয়া আগেও সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা