আন্তর্জাতিক

তুরস্কের রাষ্ট্রদূতের কাছে  ব্যাখ্যা চেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করায় আজারবাইজানে বিজয় উদযাপনে অংশ নিতে বৃহস্পতিবার আজারবাইজান সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রতিবাদ জানিয়েছে ইরান।

এরদোগানের সেই বক্তব্যকে কর্তৃত্ববাদী আখ্যা দিয়ে অগ্রহণযোগ্য বলে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর তাসনিম নিউজের।

শুক্রবার ( ১১ ডিসেম্বর) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ তুর্কি রাষ্ট্রদূতকে এরদোগানের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ডেকে পাঠান। নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের ঐতিহাসিক বিজয় এরদোগানের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অভ্যুত্থান হিসেবে দেখা হচ্ছে।

সাবেক সোভিয়েত ককেসাস অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে প্রভাব বিস্তারে তুরস্ককে নেতৃত্বের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। গত সেপ্টেম্বরের শেষ দিকে কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের লড়াই শুরু হয়। এতে আজারিদের সামরিকভাবে সহায়তা করে তুরস্ক। যুদ্ধে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আজারিদের বিজয় উদযাপনে অংশ নিতে বৃহস্পতিবার আজারবাইজান সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির বিখ্যাত একটি জনপ্রিয় লোকগান কয়েকটি লাইন উদ্ধৃত করেন।

ইরান এবং আজারবাইজানকে ভিভক্ত করা আরাস নদীকে নিয়ে রচিত সেই গানে বিতর্কিত কয়েকটি লাইন আছে বলে ইরানের দাবি। আর এ কারণেই এরদোগানের বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

নদীর বুকে শতবর্ষী পিএস মাহসুদে নববর্ষের উচ্ছ্বাস

বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসব যখন নদীর বুকে ভাসমান এক ঐতি...

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা