আন্তর্জাতিক

পরীক্ষামূলকভাবে প্রথম ব্যক্তিকে দেয়া হলো করোনার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার প্রার্দুভাবে মহাসংকটে পুরো বিশ্ব । দেশে দেশে মারা যাচ্ছেন মানুষ। এই অবস্থায় চেষ্টা চলছে করোনার প্রতিষেধক টিকা তৈরির। স্বস্তির খবর এসেছে আমেরিকা থেকে।

১৬ মার্চ সোমবার আমেরিকায় পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা শুরু হল করোনাভাইরাসের প্রতিষেধক টিকার। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে জেনিফার হলারের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার এই ভ্যাকসিন।

সে মূহুর্তের এক ভিডিওতে দেখা যায়, এই নারীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করতে মাত্র ৯ মিনিট সময় লাগে। ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করা হলেও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঘোষণা করেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পরীক্ষামূলক ভাবে প্রতিষেধক টিকা দেয়ার প্রথম ধাপ শুরু হয়েছে। ইতিহাসে এত দ্রুত কোনও প্রতিষেধক টিকা আবিষ্কারের নজির নেই। এমনকি, কাছাকাছিও নেই। অ্যান্টি ভাইরাল থেরাপি ও অন্যান্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের বসবাস করেন জেনিফার হলার। ৪৩ বছর বয়সী এই নারী দুই সন্তানের মা। ভ্যাকসিন নেয়ার পর তিনি বলেন, করোনাভাইরাসের কাছে এই মুহূর্তে আমরা সবাই অসহায়। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমি কিছু করতে পারছি। সবমিলিয়ে আমার খুব ভালো লাগছে।

জেনিফার ছাড়াও এখন পর্যন্ত আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে।

মাইক্রোসফটের নেটওয়ার্ক প্রকৌশলী নিল ব্রাউনিং হচ্ছেন করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নেয়া দ্বিতীয় স্বেচ্ছাসেবী। তিনি বলেছেন, একজন নাগরিক হিসেবে মূল্যবোধের জায়গা থেকেই তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে সোমবার MRNA-1273 নামের এই টিকার প্রয়োগ শুরু করেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ (এনআইএইচ) এর অধীন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)’র বিজ্ঞানীরা এবং তার সহযোগী বায়োটেকনোলজি সংস্থা মডার্ন আইএনসি।

পুরো প্রয়োগ প্রক্রিয়ার খরচ বহন করছে এনআইএআইডি। শারীরিক ভাবে সুস্থ স্বেচ্ছায় অংশগ্রহণকারী ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বিভিন্ন বয়সের মোট ৪৫ জনের উপর এই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। প্রায় ছ’সপ্তাহ ধরে দুই ডোজে চলবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ।

ভিডিও লিঙ্ক ... https://www.facebook.com/voiceofamerica/videos/643656029822988/

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আজ বুধবার (১৫ জুলাই) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠী...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ‘গাঁজা মনির’ গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা