আন্তর্জাতিক

ফ্রান্সের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া, অনুরোধ প্রত্যাখ্যান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষুদ্ধ ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ম্যাক্রোঁর বিবৃতিতে পাকিস্তান প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইমরান অমুসলিম দেশে ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

পাকিস্তানি সংসদ প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের প্রস্তাব দেয়। তারপর থেকে ইমরান খানকে ভালভাবে নিচ্ছে না ফ্রান্স। ফ্রান্সের তৈরি ১৫০টি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল পাকিস্তান। এসব বিমানের সংস্কার (আপগ্রেড) ও কারিগরি সমস্যা সমাধানে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। আর এসব সংস্কারের জন্য পাকিস্তান অনুরোধ করলে ফ্রান্স তা প্রত্যাখ্যান করে।

ফ্রান্সের তৈরি তিনটি সাবমেরিন রয়েছে পাকিস্তানের কাছে। এ সাবমেরিনগুলোর পানির নিচে বেশিক্ষণ থাকার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতি উন্নত করার জন্য অনুরোধ করা হলে তা নাকচ করে দেয় ফ্রান্স। শুধু তাই নয়, ফ্রান্সের তৈরী রাফায়েল জঙ্গি বিমান কিনেছে কাতার।

ফ্রান্স কাতারকে বলেছে, রাফায়েল বিমানের তদারকির জন্য পাকিস্তানি কোনও টেকনিশিয়ানকে নিয়োগ দেয়া যাবে না। কারণ, টেকনিশিয়ান পাকিস্তানে তথ্য পাচার করতে পারে। ফ্রান্স ক্ষেভের আরও বহিপ্রকাশ দেখাচ্ছে, আশ্রয় প্রার্থনা করলেই কোনও পাকিস্তানিকে ফ্রান্স আশ্রয় দিবে না। তার আবেদন দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিক্ষেপ করছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা