আন্তর্জাতিক

২০২৪ সালে আবারও নির্বাচনে অংশ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের ফলাফল এখনও ঝুলে আছে। ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে পরাজয়ের পথেই রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। এবারের নির্বাচনে হেরে গেলে তিনি ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লানজা বিবিসির রেডিও ফোরকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একাধিক মার্কিন গণমাধ্যমকে তিনি বলেছেন, ট্রাম্প শক্তভাবে ফিরে আসতে পারেন। আশা করছি সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে।

লানজা জানিয়েছেন, ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরেরবার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তিনি বলেন, ২০২৪ সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন, সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।

পরবর্তী মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের বয়স হবে ৭৮। বাইডেন থাকবেন ৮১-তে। লানজা মনে করেন, বাইডেন ছাড়া অন্য কেউ ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালে ট্রাম্প সহজেই জয় পেতেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দু'বারের বেশি নির্বাচনে লড়তে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই।

গার্ডিয়ান ও এপির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট। সেদিক বিবেচনায় ট্রাম্পের চেয়ে বাইডেন অনেকটাই এগিয়ে গেছেন।

গণনার প্রথমদিকে বেশকিছু অঙ্গরাজ্যে এগিয়েছিলেন রিপাবলিকানরা। কিন্তু পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই ছবিটা একটু-একটু করে বদলাতে শুরু করে। এগিয়ে যান বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় পোস্টাল ব্যালট গণনা চলছে। গণনা শেষ না হলে চূড়ান্ত ফল মিলবে না। তবে লড়াইমঞ্চ এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘সম্প্রতি যে কয়টি অঙ্গরাজ্যে বাইডেন জয় পেয়েছেন সেগুলো আইনিভাবে চ্যালেঞ্জ করব আমরা। সেখানে ভোটার এবং ভোটিং স্টেশনে কারচুপি হয়েছে। একাধিক প্রমাণ রয়েছে। সংবাদমাধ্যম দেখুন। আমরাই জিতব।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা